ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

বরিশাল বিশ্ববিদ্যালয়ে চাকরি

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৬, ১৬ মে ২০২৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ে চাকরি
ফাইল ফটো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

পদের নাম: সহযোগী অধ্যাপক। পদ সংখ্যা: ১ (স্থায়ী)। বিভাগ: অর্থনীতি। বেতন গ্রেড: ৪

Advertisement

পদের নাম: সহকারী অধ্যাপক। পদসংখ্যা: ১ (স্থায়ী)। বিভাগ: সমাজকর্ম। বেতন গ্রেড: ৬

পদের নাম: প্রভাষক। পদসংখ্যা: ১৪ (স্থায়ী)। বিভাগ ও পদ: আইন (২টি), ইংরেজি (২), বাংলা (১টি), অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (সিএসই ১টি ও গণিত ১টি), পদার্থবিজ্ঞান (২টি), ভূতত্ত্ব ও খনিবিদ্যা (১টি), অর্থনীতি (১টি), লোকপ্রশাসন (১টি) ও সমাজকর্ম (২টি) বেতন গ্রেড: ৯

পদের নাম: নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। পদের সংখ্যা: ১ (স্থায়ী)। দফতর: আইসিটি সেল। বেতন গ্রেড: ৬

পদের নাম: সহকারী রেজিস্ট্রার। পদের সংখ্যা: ১ (স্থায়ী)। দফতর: রেজিস্ট্রারের কার্যালয়। বেতন গ্রেড: ৭

পদের নাম: কম্পিউটার অপারেটর। পদসংখ্যা: ১ (স্থায়ী)। বেতন গ্রেড: ১১

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট। পদের সংখ্যা: ১ (স্থায়ী)। বিভাগ: সমাজকর্ম। বেতন গ্রেড: ১৬

পদের নাম: অফিস সহায়ক। পদের সংখ্যা: ১ (স্থায়ী)। বিভাগ: সমাজকর্ম। বেতন গ্রেড: ২০

আবেদন যেভাবে করবেন: আগ্রহী প্রার্থীদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম ওয়েবসাইট থেকে ডাউনলোড করে অথবা বরিশাল বিশ্ববিদ্যালয়, কর্ণকাঠী, বরিশাল সদর, বরিশালের ডিসপ্যাচ শাখা থেকে ফরমপ্রতি ৫০ টাকা দিয়ে ফরম সংগ্রহ করতে হবে। 

প্রার্থীদের ফরম পূরণ সাপেক্ষে পাঠাতে হবে রেজিস্ট্রার, বরিশাল বিশ্ববিদ্যালয়, কর্ণকাঠী, বরিশাল সদর, বরিশাল-৮২৫৪- এই ঠিকানায়।

আবেদন ফি: ট্রেজারার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে ১ থেকে ৫ নম্বর পদের জন্য ৬০০ টাকা; ৬ নম্বর পদের জন্য ৩০০ টাকা; ৭ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৮ নম্বর পদের জন্য ১০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আগামী ১৬ মে ২০২৩ পর্যন্ত প্রার্থীরা এসব পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তাই দ্রুত আবেদন করুন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!