ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ চাকরি ]

ভালো বেতনে চাকরি দিচ্ছে যমুনা গ্রুপ 

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৮:৫২, ২২ মে ২০২৩
ভালো বেতনে চাকরি দিচ্ছে যমুনা গ্রুপ 
ফাইল ফটো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপ। প্রতিষ্ঠানটির যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস বিভাগে লোকবল নিয়োগ দেওয়া হবে। 

পদের নাম: জোনাল ম্যানেজার। 

পদ সংখ্যা: নির্ধারিত নয়। 

আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস করতে হবে। প্রার্থীকে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডিলার সেলস, মার্কেট সেলস, রিটেইল অ্যান্ড ডিরেক্ট সেলস বিষয়ে জানাশোনা থাকতে হবে।

বয়স: প্রার্থীর বয়স ২৪-৩৮ বছরের মধ্যে হতে হবে। পদটিতে শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতেন। বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৪০০০০-৫০০০০ টাকা। মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, মাসিক বেতন, উৎসব ভাতা ও ইনসেনটিভ ভাতা প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে <<<এখানে>>> ক্লিক করুন।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: চাকরি
লিংক সফলভাবে কপি হয়েছে!