ইসলামিক ফাউন্ডেশনে চাকরির সুযোগ
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সপ্তম পর্যায় প্রকল্পের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন।
এ জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম ও পদসংখ্যা
.png)
(১) সহকারী পরিচালক (৯ম গ্রেড)- পদ সংখ্যা: ০১
(২) ফিল্ড অফিসার (১০ গ্রেড)- পদ সংখ্যা: ১৮
(৩) হিসাবরক্ষক (১৩ গ্রেড)- পদ সংখ্যা: ০১
(৪) মাস্টার ট্রেইনার (১৩ গ্রেড)- পদ সংখ্যা: ০৭
(৫) কম্পিউটার অপারেটর (১৩ গ্রেড)- পদ সংখ্যা: ০১
(৬) ফিল্ড সুপারভাইজার (১৪ গ্রেড)- পদ সংখ্যা: ৩৪
(৭) কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম-অফিস সহকারী (১৬ গ্রেড)- পদ সংখ্যা: ০৭
(৮) ক্যাশিয়ার (১৬ গ্রেড)- পদ সংখ্যা: ০১
(৯) আর অ্যান্ড ডি ক্লার্ক (১৬ গ্রেড)- পদ সংখ্যা: ০১
আবেদনের যোগ্যতা: পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি এই বিজ্ঞপ্তিতে জানা যাবে।
আবেদনের বয়স: প্রার্থীর বয়স এ বছরের ১৫ জুন, ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://mbcmlp.teletalk.com.bd/ এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুন, ২০২৩ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।