প্রতিষ্ঠানের নাম: সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা, ঢাকা
পদের নাম ও সংখ্যা: প্রভাষক, ১৮ জন
.png)
বাংলা (২ জন), ইংরেজি (২ জন), গণিত (২ জন), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (২ জন), পদার্থবিজ্ঞান (২ জন), অর্থনীতি (২ জন), ভূগোল (২ জন) , ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (২ জন), মনোবিজ্ঞান (২ জন)।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকে সংশ্লিষ্ট বিষয়সহ ২য় শ্রেণির ¯স্নাতকোত্তর ডিগ্রি, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ২য় শ্রেণি/ সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি।
বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের অন্যান্য স্তরে ১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ/ সমমান গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল:
২২,০০০-৫৩, ০৬০ (গ্রেড-৯)
শিক্ষানবিশকালীন এক বছর ২৫,০০০ টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্য হবেন।
পদের নাম ও সংখ্যা: প্রদর্শক, ৪ জন
রসায়ন (২ জন)
পদার্থবিজ্ঞান (২ জন)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়গুলোয় ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমান। বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষাজীবনের অন্যান্য স্তরে ১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ/ সমমান গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল:
১৬,০০০-৩৮,৬৪০ টাকা ( গ্রেড-১০)
শিক্ষানবিশকালীন একবছর ১৮,০০০ টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্য হবেন।
পদের নাম ও সংখ্যা: সহকারী শিক্ষক ১৩ জন
বাংলা (৪ জন)
ইংরেজি (৩ জন)
সংগীত (২ জন)
বাংলাদেশ ও বিশ্বপরিচয় (২ জন)
ড্রইং (২ জন)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সমূহে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমান। বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের অন্যান্য স্তরে ১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ/ সমমান গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল:
১২৫০০-৩০২৩০ টাকা (গ্রেড-১১)
শিক্ষানবিশকালীন এক বছর ১৪,৫০০টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্য হবেন।
পদের নাম ও সংখ্যা: সহকারী শিক্ষক ৬ জন (ইংরেজি ভার্সন)
ইংরেজি (২ জন)
বিজ্ঞান (২ জন)
বাংলা (২ জন)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সমূহে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমান। বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের অন্যান্য স্তরে ১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ/ সমমান গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল:
১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)। সেই সঙ্গে তিন হাজার টাকা অতিরিক্ত ভাতা প্রাপ্য হবেন।
শিক্ষানবিশকালীন এক বছর ১৪,৫০০টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্য হবেন।
পদের নাম ও সংখ্যা: টেকনিশিয়ান ২ জন
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ কম্পিউটার/মেকানিক্যাল বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে (ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ কম্পিউটার/মেকানিক্যাল) বিষয়ে ৬ মাসের কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত। কম্পিউটার, ফটোকপি, ডুপ্লিকেটিং মেশিন পরিচালনা ও রক্ষণাবেক্ষণে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল:
১১,০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩)
শিক্ষানবিশকালীন একবছর ১৪,০০০ টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্য হবেন।
পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ২ জন
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২৫ শব্দের গতি থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য।
বেতন স্কেল:
৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬)
শিক্ষানবিশকালীন একবছর সর্বসাকুল্যে ১৪,০০০ টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্য হবেন।
পদের নাম ও সংখ্যা: ৪র্থ শ্রেণির কর্মচারী ৪ জন, গার্ড ২ জন
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম অষ্টম শ্রেণি পাস/জেএসসি/ সমমানের যোগ্যতায়।
বেতন স্কেল:
৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষানবিশকালীন একবছর সর্বসাকুল্যে ১২,৫০০ টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্য হবেন।
শর্তাবলী
শিক্ষানবিশকাল শেষে প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা (পিএফ, গ্রাচুইটি, শিক্ষাভাতা, প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসাভাতা, নগরভাতা, শ্রান্তি বিনোদন ভাতা, পিআরএল, অবসর সুবিধা/কল্যাণ ভাতা) প্রদান করা হবে।
শিক্ষকদের সন্তানদের দেখাশোনার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ডে-কেয়ার সেন্টার রয়েছে। আবেদনকারীদের বয়সসীমা ৩ আগস্ট পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। অসম্পন্ন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। যাচাই-বাছাই করে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের প্রদর্শনী ক্লাস, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ৪র্থ শ্রেণি পদের জন্য শুধুমাত্র মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে শূন্যপদগুলো পূরণের পর অবশিষ্ট প্রার্থীদের নিয়ে পরবর্তীতে নিয়োগ প্রদানের জন্য একটি অপেক্ষমান প্যানেল তৈরি করা হবে।
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কলেজ কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তি বাতিল/স্থগিত/সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করেন। যেকোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।