ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে ৯ পদে নিয়োগ

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৬, ২৪ অক্টোবর ২০২৩
সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে ৯ পদে নিয়োগ
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে ০৯টি পদে ৮২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা-কাওলার, ঢাকা

১. পদের নাম: প্রভাষক (ইংরেজী-০৪ জন, তথ্যপ্রযুক্তি-০৩ জন, রসায়ন ০৩ জন, প্রাণিবিজ্ঞান - ০২ জন, উদ্ভিদবিজ্ঞান - ০২ জন, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - ০২ জন, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা - ০২ জন এবং হিসাববিজ্ঞান -০২ জন)

Advertisement

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকে সংশ্লিষ্ট বিষয়সহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ২য় শ্রেণি/সমমানের স্নাতক (সম্মান ডিগ্রি)। বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষাজীবনের অন্যান্য স্তরে ১টির বেশি তৃতীয় শ্রেণি/বিভাগ/ সমমান গ্রহণযোগ্য হবে না ।

বেতন: গ্রেড-৯ (স্কেল- টাকা ২২০০০-৫৩০৬০ ) শিক্ষানবিশকালীন এক বছর সর্বসাকুল্যে ২৮,০০০/- টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্য হবেন।

২. পদের নাম: প্রদর্শক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-০২ জন, পদার্থবিজ্ঞান-০২ জন, প্রাণিবিজ্ঞান-০২ জন)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকে সংশ্লিষ্ট বিষয়সহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমান। বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের অন্যান্য স্তরে ১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ/ সমমান গ্রহণযোগ্য হবে না ।

বেতন: গ্রেড-১০ (স্কেল- টাকা ১৬০০০- ৩৮৬৪০) শিক্ষানবিশকালীন এক বছর সর্বসাকুল্যে ২০,০০০/- টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন | সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্য হবেন ।

পার্ট - ১

৩. পদের নাম: সহকারী শিক্ষক (বাংলা -০৫, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা - ০২ জন, গণিত -০৫ জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-০৩ জন, ব্যবসায় শিক্ষা-০২ জন, ইংরেজি - ০৬ জন, চারু ও কারুকলা-০২ জন. পদার্থবিজ্ঞান-০২ জন, রসায়ন ০২ জন জীববিজ্ঞান ০২ জন, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য -০২ জন, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ০২ জন)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সমূহে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমান। বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের অন্যান্য স্তরে ১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ/ সমমান গ্রহণযোগ্য হবে না।

বেতন: গ্রেড-১১ (স্কেল- টাকা ১২৫০০- ৩০২৩০) শিক্ষানবিশকালীন এক বছর সর্বসাকুল্যে ১৯,৫০০/- টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্য হবেন।

৪. পদের নাম: সহকারী শিক্ষক - ইংরেজি ভার্সন (ইংরেজি- ০২জন, গণিত -০২ জন, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা -০১ জন, পদার্থবিজ্ঞান-০১ জন, রসায়ন - ০১জন, জীববিজ্ঞান- ০১ জন)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সমূহে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমান। বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের অন্যান্য স্তরে ১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ/ সমমান গ্রহণযোগ্য হবে না।

বেতন: গ্রেড-১১ (স্কেল- টাকা ১২৫০০- ৩০২৩০) শিক্ষানবিশকালীন এক বছর সর্বসাকুল্যে ১৯,৫০০/- টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্য হবেন। শিক্ষানবিশকাল থেকে ৩০০০/- (তিন হাজার টাকা) ইংরেজি ভার্সনের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অতিরিক্ত ভাতা প্রাপ্য হবেন ।

৫. পদের নাম: পি এ টু প্রিন্সিপাল-০১ জন

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি/সমমান। অফিস ব্যবস্থাপনা ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। সামরিক বাহিনী থেকে অবসর প্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য

বেতন: বেতন সর্বসাকুল্যে ২০,০০০/- টাকা। এছাড়া ও প্রতিষ্ঠান প্রদত্ত অন্যান্য ভাতাদি প্রাপ্য হবে।

পার্ট - ২

৬. পদের নাম: এডমিন সুপারভাইজার-০১ জন

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি/সমমান। অফিস ব্যবস্থাপনা ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। সামরিক বাহিনী থেকে অবসর প্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।

বেতন: বেতন সর্বসাকুল্যে ২০,০০০/- টাকা। এছাড়া ও প্রতিষ্ঠান প্রদত্ত অন্যান্য ভাতাদি প্রাপ্য হবে।

৭. পদের নাম: কুক-০১ জন

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস/এসএসসি পাসসহ ৬ মাসের রান্না বিষয়ক কোর্স। দেশীয় খাবার এবং ফাস্ট ফুড রান্নার বাস্তব অভিজ্ঞতাসহ বড় পরিসরে রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: গ্রেড-১২ (স্কেল- টাকা ১১৩০০- ২৭০০০) শিক্ষানবিশকালীন একবছর সর্বসাকুল্যে ১৮,০০০/- টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে ফেলে বেতন প্রাপ্য হবেন।

৮. পদের নাম: ল্যাব অ্যাসিস্ট্যান্ট - ০২ জন, সহকারী কুক - ০২ জন

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন ২য় বিভাগ বা সমমানের জিপিএ-তে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: গ্রেড-১৮ (স্কেল- টাকা (স্কেল- টাকা ৮৮০০- ২১৩১০) শিক্ষানবিশকালীন একবছর সর্বসাকুল্যে ১৫,০০০/- টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্য হবেন।

৯. পদের নাম: ৪র্থ শ্রেণি কর্মচারী- আয়া (৬ জন)

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস / জেএসসি / সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: গ্রেড-২০ (স্কেল- টাকা ৮২৫০-২০০১০) শিক্ষানবিশকালীন একবছর সর্বসাকুল্যে ১৪,০০০/- টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে স্কেলে বেতন প্রাপ্য হবেন।

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: আবেদনকারীদের বয়সসীমা ১১ নভেম্বর ২০২৩ পর্যন্ত সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য এবং চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়মাবলি : প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে সকল নিয়মাবলি কলেজের ওয়েবসাইট থেকে জানা যাবে। আবেদন করার জন্য ওয়েবসাইটের ঠিকানা: (https://casckurmitola.edu.bd/) অথবা https://casckjobs.apply.ac আবেদনের পূর্বে প্রার্থীর রঙিন ছবি ও স্বাক্ষরের ইমেজ স্ক্যান কপি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঙ্গে রাখুন। ১নং পদের জন্য ৮০০/- (আটশত), ২নং, ৩নং ও ৪নং পদের জন্য ৭০০ (সাতশত), ৫নং, ৬নং ও ৭নং পদের জন্য ৫০০/- (পাঁচশত) এবং ৮নং ও ৯নং পদের জন্য ৪০০/- (চারশত) টাকা আবেদন ফি এবং সাথে বিকাশ চার্জ অনলাইনে পেমেন্ট করতে হবে।

আবেদনের শেষ সময়: ১১ নভেম্বর ২০২৩ ইং।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!