ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

হাইটেক পার্কে চাকরি, আবেদন অনলাইনে

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১১:১৬, ৩ ডিসেম্বর ২০২৩
হাইটেক পার্কে চাকরি, আবেদন অনলাইনে
ফাইল ছবি

বাংলাদেশ হাইটেক কর্তৃপক্ষ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি সহকারী প্রোগ্রামার বা ইনস্ট্রাক্টর পদে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী প্রোগ্রামার বা ইনস্ট্রাক্টর

পদসংখ্যা: ৪

Advertisement

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

আবেদনের যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণির বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

আবেদনের বয়সসীমা: ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

পরীক্ষার ফি: এই পদে আবেদনের জন্য ডিবিবিএল, বিকাশ অথবা নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৬৫০ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে।

আবেদনের সময়সীমা: আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!