ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

শিপিং কর্পোরেশনে চাকরির সুযোগ, বয়সসীমা ৪০

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১২:১৮, ১০ ডিসেম্বর ২০২৩
শিপিং কর্পোরেশনে চাকরির সুযোগ, বয়সসীমা ৪০
ফাইল ফটো

বাংলাদেশ শিপিং কর্পোরেশন জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে দুই ক্যাটাগরির পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: উপমহাব্যবস্থাপক (জাহাজ মেরামত)
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (মোটর) এবং ওই সার্টিফিকেট প্রাপ্তির পর সমুদ্রগামী জাহাজে ৩ বছর কাজের অভিজ্ঞতা।
বয়সসীমা: ২৪ ডিসেম্বর সর্বোচ্চ ৪০ বছর
বেতন স্কেল: ৫২,২০০-৭৪,৩৪০ টাকা

Advertisement

২. পদের নাম: উপমহাব্যবস্থাপক (কার্গো সুপারভিশন অ্যান্ড অপারেশন)
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (ডেক) এবং ওই সার্টিফিকেট প্রাপ্তির পর সমুদ্রগামী জাহাজে ৩ বছর কাজের অভিজ্ঞতা। অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে ৮ বছরের অভিজ্ঞতা।
বয়সসীমা: ২৪ ডিসেম্বর সর্বোচ্চ ৪০ বছর।
বেতন স্কেল: ৫২,২০০-৭৪,৩৪০ টাকা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বিএসসির নিজস্ব অনলাইন জব পোর্টালের মাধ্যমে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণের নিয়মাবলি, পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি বিএসসির নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। এর আগে যাঁরা আগের বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে আবেদন করেছেন, তাঁদের আবেদন বিবেচনায় নেওয়া হবে।

আবেদন ফি: আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ৬০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৬ থেকে ২৪ ডিসেম্বর, ২০২৩, রাত ১২টা পর্যন্ত।

পুনর্বিজ্ঞপ্তি

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!