ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে নিটার

জব ডেস্ক
প্রকাশিত: ১০:৪১, ১৯ নভেম্বর ২০২৪
ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে নিটার
ফাইল ফটো

জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটে (নিটার) ‘সহকারী অধ্যাপক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)
পদের নাম: সহকারী অধ্যাপক
পদসংখ্যা: ০৫ জন

শিক্ষাগত যোগ্যতা: পিএইচডি/সমমান ডিগ্রীসহ বিএসসি/স্নাতক এবং এমএসসি/স্নাতকোত্তর। বিএসসি/স্নাতক এবং এমএসসি/স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৪ এর মধ্যে ৩.২৫ থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ এর মধ্যে ৪.৫০ থাকতে হবে। স্বীকৃত জার্নালে কমপক্ষে ৩টি গবেষণা নিবন্ধ থাকতে হবে।
অভিজ্ঞতা: পিএইচডি/সমমান ডিগ্রীধারীদের ০১ বছর। এমফিল/স্নাতকোত্তর ডিগ্রীধারীদের ০৩ বছর।
বেতন: এনজি-৪
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা (সাভার, নয়ারহাট)

Advertisement

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা niter.edu.bd/career জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) এর মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা: সহ পরিচালক, নিটার, নয়ারহাট, সাভার, ঢাকা-১৩৫০।

আবেদন ফি: ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিচার্জ (নিটার) এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংকে ৫০০ টাকার পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে পে-অর্ডারের রশিদ পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৮ নভেম্বর ২০২৪

সূত্র: বিডিজবস ডটকম

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!