ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়োগ

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৪, ২১ এপ্রিল ২০১৯
পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়োগ
ফাইল ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড। 

প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর অ্যান্ড এডমিন)’ পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর অ্যান্ড এডমিন)।

Advertisement

যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর যোগাযোগ দক্ষতা থাকতে হবে। আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম ৫ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে। প্রার্থীর মাইক্রোসফট অফিসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম ২৫ বছর থেকে অনূর্ধ্ব ৩৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন স্কেল : বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের পদ্ধতি : প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ :  ৭ মে, ২০১৯ পর্যন্ত।

ডেইলি বাংলাদেশ/আরএজে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!