ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সে নিয়োগ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয়। তিনটি পদে সর্বমোট ৩১ জনকে নিয়োগ দেয়া হবে।
আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম : অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী।
পদের সংখ্যা : ৩১ জনকে নিয়োগ দেয়া হবে।
যোগ্যতা : যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে পরিচ্ছন্নতাকর্মীদের ক্ষেত্রে শুধু অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।
বয়স: ২২ এপ্রিল, ২০১৯-এর মধ্যে আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল : তিনটি পদের জন্য বেতন ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
আবেদনের নিয়ম : প্রার্থীদের অনলাইনের (http://cgdf.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা : অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হয়েছে ১৫ এপ্রিল, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ সময় ৫ মে, ২০১৯ বিকেল ৫টায়।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখুন…

ডেইলি বাংলাদেশ/আরএজে