ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

জেমস-মাইলসের দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ৩ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৮, ৫ জানুয়ারি ২০২২
জেমস-মাইলসের দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ৩ ফেব্রুয়ারি
ফাইল ছবি

অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে বেসরকারি মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে করা পৃথক দুই মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। 

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত এ দিন ধার্য করেন। 

আরো পড়ুন: জেমস-মাইলসের মামলায় বাংলালিংকের সিইওসহ ৪ জনের স্থায়ী জামিন

Advertisement

এদিন এ দুই মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে এ মামলার আসামি বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অ্যাস দেশের বাইরে থাকায় তার আইনজীবী সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ৩ ফেব্রুয়ারি অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেন।  

এ দুই মামলার বিবাদীরা হলেন- বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অ্যাস, চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, চিফ ডিজিটাল অফিসার সঞ্জয় ভাঘাসিয়া, চিফ কর্পোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান এবং ভিএএসের প্রধান অনিক ধর। 

এর আগে ১০ নভেম্বর আদালতে হাজির হয়ে মাহফুজ আনাম ওরফে নগরবাউল জেমস এবং ব্যান্ড দল মাইলসের হামিন আহমেদ ও মানান আহমেদ কপিরাইট আইনে বাংলালিংকের বিরুদ্ধে দুটি মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: জেমস
লিংক সফলভাবে কপি হয়েছে!