ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

হেলেনার বিরুদ্ধে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:১০, ৬ জানুয়ারি ২০২২
হেলেনার বিরুদ্ধে অভিযোগপত্র
হেলেনা জাহাঙ্গীর -ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান থানায় মাদক ও বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলমগীর হোসেন। এর আগে, বুধবার আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সাজেদা লতা।

এদিকে, গত ২০ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে পল্লবী থানায় চাঁদাবাজির মামলায় জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অপর চার আসামি হলেন- জয়যাত্রা টেলিভিশনের জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী ও স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ার। গত বছরের ২ আগস্ট রাতে পল্লবী থানায় বাদী একটি চাঁদাবাজির মামলা করেন সাংবাদিক আব্দুর রহমান তুহিন।  

Advertisement

এর আগে, একই বছরের ২৯ জুলাই রাত ৮টার পর হেলেনা জাহাঙ্গীরের গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের বাসভবনে দীর্ঘ চার ঘণ্টা ধরে অভিযান চালায় র‍্যাব। অভিযানে তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, চাকু, বৈদেশিক মুদ্রা, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ ঘটনায় হেলেনার বিরুদ্ধে চারটি মামলা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!