[ বিনোদন ]
পরীমনি পিয়াসা হেলেনাসহ ছয়জনের বাসায় সিআইডির অভিযান
ফাইল ফটো
দেশে আলোচিত চিত্রনায়িকা পরীমনি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা,মরিয়ম আক্তার মৌ, হেলেনা জাহাঙ্গীর ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ ছয়জনের বাসায় অভিযান চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযানে তাদের বাসায় তল্লাশি শুরু করেছে পুলিশের এ সংস্থাটি।
সিআইডির ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ বেলা ৩টা থেকে গ্রেফতাকৃত ছয়জনের বাসায় ফের তল্লাশি অভিযান শুরু হয়েছে। মূলত মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হচ্ছে।
.png)
সম্প্রতি এসব নায়িকা, মডেল, প্রযোজক এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে প্রতারণা, ব্ল্যাকমেইল, মাদক ব্যবসাসহ নানা অভিযোগে দায়ের হওয়া সাতটি মামলার তদন্তভার সিআইডিতে স্থানাস্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!