[ বিনোদন ]
পরীমনির সদস্যপদ স্থগিত হলেও যে কাজে বাধা নেই
পরীমনি। ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নির্দোষ প্রমাণিত হওয়ার আগে পরীমনির নাম আপাতত সমিতির খাতায় থাকছে না।
শনিবার দুপুর ৩ টায় সমিতির আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিকেল পাঁচটায় সভার সিদ্ধান্ত নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমিতির সভাপতি মিশা সওদাগর।
মিশা সওদাগর জানান, সদস্যপদ থেকে স্থগিতাদেশ না ওঠা পর্যন্ত পরীমণি সংগঠনের কোনও কার্যক্রমে আমন্ত্রণ বা অংশ নিতে পারবেন না। তবে তিনি তার অসমাপ্ত সব শুটিং-ডাবিং শেষ করতে পারবেন। গঠনতন্ত্র ও কার্যকরী কমিটির সিদ্ধান্তের জন্যই শুধু স্থগিতের এই ঘোষণা।
.png)
পরীমনির বিরুদ্ধে মামলাসহ বেশ কিছু অভিযোগ আসায় তার সদস্যপদ আপাতত স্থগিত হলো। কিন্তু তিনি নির্দোষ প্রমাণিত হলে আবার সদস্যপদ ফিরে পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সভাপতি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিশা সওদাগর বলেন, শিল্পী হিসেবে তাদের পাশে আমরা ছিলাম, আছি ও থাকব। তবে আমরা আইনের পথে বাধা দেব না। প্রশাসন তার কাজ নিরবচ্ছিন্নভাবে করবে।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!