ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

চিত্রনায়িকা একা-পরীমনির চলচ্চিত্র সমিতির সদস্যপদ স্থগিত

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০০, ৭ আগস্ট ২০২১
চিত্রনায়িকা একা-পরীমনির চলচ্চিত্র সমিতির সদস্যপদ স্থগিত
চিত্রনায়িকা একা ও পরীমনি -ফাইল ফটো

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা একা ও পরীমনির বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শনিবার দুপুর ৩ টায় সমিতির আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিকেল পাঁচটায় সভার সিদ্ধান্ত নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমিতির সভাপতি মিশা সওদাগর। 

Advertisement

তিনি বলেন, চিত্রনায়িকা একা ও পরীমনি বিভিন্ন অভিযোগে আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত একা ও পরীমনির ব্যক্তিগত দায় চলচ্চিত্র সমিতি নেবে না। তাদের ব্যক্তি কর্মের দায়িত্ব ও দায়ভার নিজেদের। সমিতি তাদের ব্যক্তি অপরাধ মেনে নেবে না।

মিশা সওদাগর আরো বলেন, একজন শিল্পী কোথায় বাস করে, কোথায় চলাফেরা করে সেটির নিয়ন্ত্রণ সমিতি করবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিশা সওদাগর বলেন, শিল্পী হিসেবে তাদের পাশে আমরা ছিলাম, আছি ও থাকব। তবে আমরা আইনের পথে বাধা দেব না। প্রশাসন তার কাজ নিরবচ্ছিন্নভাবে করবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!