বুধবার ঢাকা মহানগর হাকিম তরিকুল ইসলামের আদালত কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
এর আগে, ৩১ আগস্ট রাতে রাজধানীর শাহবাগ এলাকা থেকে ফাহিমকে গ্রেফতার করে পুলিশ। ১ সেপ্টেম্বর আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় তার ফের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
.png)
গত ১৭ আগস্ট নিহতের ভাই মো. বাচ্চু মিয়া বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় ফাহিমসহ ১১ জনের নাম উল্লেখসহ মামলা করেন। এছাড়া মামলায় ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়। একইদিন ঢাকা মহানগর হাকিম মো. রশিদুল আলমের আদালত এ মামলার এজাহার গ্রহণ করে ২১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন।
মামলার অন্য আসামিরা হলেন- মো. শাকিল, মজে ওরফে মজো, মো. কবির, মো. সামু, ফালান ওরফে কানা ফালান, মো. সেলিম, মো. পারভেজ, বাবু ওরফে দাড়িওয়ালা বাবু, মো. আল আমিন ও সুজন আকন।
আসামিদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মুশফিকুর রহমান ফাহিম (প্রধান আসামি), ফালান ওরফে কানা ফালান, মো. সেলিম, মো. আল আমিন ও সুজন আকন।
মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী হাবু কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। দোকান থেকে বাসায় ফেরার পথে শহীদ ফারুক সড়ক এলাকায় পৌঁছালে ফাহিমসহ কয়েকজন তাকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।