ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ফুলকপি সংরক্ষণ করুন বছর জুড়ে

কানিছ সুলতানা কেয়া
প্রকাশিত: ১৫:৫৭, ২৫ ডিসেম্বর ২০১৯
ফুলকপি সংরক্ষণ করুন বছর জুড়ে
ছবি: সংগৃহীত

বিভিন্ন সবজি সারা বছর পাওয়া গেলেও ফুলকপি তেমন একটা দেখা যায় না। আর পাওয়া গেলেও তা অপরপক্ক এবং দামেও অনেক বেশি হয়ে থাকে। যা আমাদের অনেকেরই নাগালের বাইরে থাকে। 

তাই এই শীতের সময়ে বেশি পরিমাণে কিনে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। সংরক্ষণ করে রাখা ফুলকপিতে টাটকা ফুলকপির স্বাদ বজায় রাখতে কিছু পদ্ধতি মাথায় রাখলেই হলো। জেনে নিন সারা বছর ফুলকপি সংরক্ষণ করার পদ্ধতি।  

এই দুইভাবেই সংরক্ষণ করতে পারেন> ফুলকপির ফুলগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিন। এবার অল্প কিছুক্ষণ সেদ্ধ করে নিন। পানি ছেঁকে একটি বাটিতে পানি নিয়ে তার মধ্যে বরফের টুকরা দিয়ে ফুলকপির টুকরা ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর ভালোভাবে পানি ঝরিয়ে শুকিয়ে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করুন। 

Advertisement

ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন> আবার সিদ্ধ করার পর পানি ঝরিয়ে ছড়ানো প্লেটে ডিপ ফ্রিজে রাখুন। ঘণ্টাখানিক পর বের করে জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রজে সংরক্ষণ করতে পারবেন সারা বছর।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!