ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

যে দশ পেশার পুরুষের প্রতি নারীরা বেশি আকৃষ্ট হয়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:২৪, ২০ ফেব্রুয়ারি ২০২০
যে দশ পেশার পুরুষের প্রতি নারীরা বেশি আকৃষ্ট হয়
ছবি: সংগৃহীত

জীবন সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে অনেক বেশি সাবধান থাকেন নারীরা। বিশেষ করে তাদের পেশার প্রতি। সব নারীই চায় কোনো প্রতিষ্ঠিত পুরুষকে জীবন সঙ্গী হিসেবে পেতে। তবে সেই প্রতিষ্ঠিত পুরুষের মধ্যে পেশাগত দিকটি বেশি বিবেচনা করেন তারা।

নিশ্চয় জানেন, সবার পছন্দ এক নয়। তাই এক্ষেত্রেও ভিন্নতা রয়েছে। তবে গবেষণা বলছে, এমন দশটি পেশা আছে যার প্রতি নারীরা বরাবরই আকৃষ্ট হন। চলুন তবে জেনে নেয়া যাক সেই দশটি পেশা সম্পর্কে-

সৈনিক
দেশরক্ষার মতো মহান কাজে যিনি নিজেকে নিয়োজিত করেছেন। সেই পুরুষের কাছে মন সঁপে দিতে প্রস্তুত থাকে যে কোনো নারী।

Advertisement

পাইলট
অ্যাডভেঞ্চার, রোমান্স, অর্থ— কী নেই এই পেশায়? পাইলটরা তাই সহজেই জয় করে নেন নারীদের মন।

চিকিৎসক
মানুষের সেবায় তারা নিবেদিত। অর্থও কম আসে না এ পেশায়। তাই চিকিৎসকদের বরাবরই একটু আলাদা দৃষ্টিতে দেখেন নারীরা।

ব্যবসায়ী
একটু একটু করে ব্যবসার উন্নতি, পরিশ্রমের মাধ্যমে নিজের অর্থনৈতিক সমৃদ্ধিকে ভালো না বেসে পারেন না নারীরা।

সফটওয়্যার ইঞ্জিনিয়ার
দেশে ইঞ্জিনিয়ারের তো অভাব নেই। তাদের মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের প্রতি একটু বেশি আকৃষ্ট হন নারীরা।

গায়ক
কণ্ঠ, সুর— মুহূর্তেই বিমোহিত করে সবাইকে। গান যত সহজে মানুষের মন জয় করতে পারে, আর কিছু হয়তো তা পারে না। ফলে গায়কদের প্রতি নারীরাও একটু আলাদা দুর্বলতা অনুভব করেন।

অভিনেতা
অভিনেতাদের সবাই পছন্দ করে! তাই ভালোবাসার মানুষ হিসেবেও অভিনেতাদের বেছে নিতে চান নারীরা।

কবি-সাহিত্যিক
বই পড়ার অভ্যাস কমে গেলেও প্রেমিক কিংবা স্বামী হিসেবে এখনো অনেক নারীই কবি-সাহিত্যিকদের পছন্দ করেন।

ফটোগ্রাফার
প্রেমিক বা স্বামী তার সুন্দর সুন্দর ছবি তুলুক, এটা সব নারীই চায়! কাজেই ফটোগ্রাফারদের প্রতি বিশেষ আকর্ষণ নারীদের থাকবেই।

শেফ
প্রেমিক বা স্বামী যদি ভালো রাঁধতে পারে, তাহলে যে কোনো নারীর জন্যই আনন্দের। তাছাড়া বিখ্যাত শেফদের আয়ও প্রচুর।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!