ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

মেলামাইনের থালা-বাটিতে হলদেটে দাগ? জানুন দূর করার দারুণ কৌশল  

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭, ১২ জুলাই ২০২০
মেলামাইনের থালা-বাটিতে হলদেটে দাগ? জানুন দূর করার দারুণ কৌশল  
মেলামাইনের থালা-বাটি

স্টিল কিংবা কাঁচ ছাড়াও অনেকের বাড়িতেই মেলামাইনের বাসনকোসন ব্যবহার করা হয়। একটানা এই বাসনকোসন ব্যবহারের ফলে দেখা দেয় একটি সাধারণ সমস্যা। যা সবার ক্ষেত্রেই হয়ে থাকে।

খেয়াল করে দেখবেন দীর্ঘদিন ব্যবহারের ফলে মেলামাইনের পাত্রে বিশেষ করে থালা-বাটিতে হলুদের দাগ বসে যায়। যা দেখতে খুবই বিশ্রী লাগে। নিয়মিত মেজে রাখলেও এই দাগ পড়ে। তবে এই দাগ দূর করারও রয়েছে খুব সহজ একটি উপায় আছে। চলুন জেনে নেয়া যাক সেই উপায়টি- 

মেলামাইনের এই হলদে দাগ উঠাতে যে জিনিসটি আপনার প্রয়োজন হবে তা হলো কাপড় কাচা সাবান! এই দাগ দূর করতে প্রথমে কাপড় কাচা সাবান মেলামাইনের পাত্রে কিছুক্ষণ মাখিয়ে রাখুন। পরে স্পঞ্জ বা নরম কাপড় দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। দেখবেন সহজেই দাগ উঠে যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!