তবে কিছু সহজ ও কার্যকরী উপায় জানা থাকলে এই কঠিন কাজটিও আপনি নিমিষেই করতে পারবেন। চলুন জেনে নেয়া যাক কাপড় থেকে রক্তের দাগ দূর করার কিছু সহজ কৌশল-
লবণ পানি
.png)
খুব সহজে রক্তের দাগ দূর করার একটি ভালো উপায় হচ্ছে লবণ পানির পেস্ট। ঠাণ্ডা পানিতে লবণ মিশিয়ে নিন। এবার রক্তের দাগ লাগা কাপড়টি লবণ পানিতে ৩ থেকে ৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার লিকুইড ডিটারজেন্ট দিয়ে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
কর্ণফ্লাওয়ার
ঠাণ্ডা পানিতে কর্ণফ্লাওয়ার মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। রক্তের দাগের ওপর কর্ণফ্লাওয়ারের পেস্ট লাগিয়ে কিছুক্ষণ ঘষুন। এবার রোদের মধ্যে শুকাতে দিন। শুকিয়ে গেলে ব্রাশ দিয়ে ঘষুন। তারপর ধুয়ে ফেলুন। দেখবেন দাগ গায়েব হয়ে গেছে।
কোল্ড ড্রিংক্স
যেকোনো কোল্ড ড্রিংক্স রক্তের দাগ দূর করতে অনেক বেশি কার্যকরী। রক্তের দাগের ওপর কোকাকোলা বা অন্য যেকোনো কোল্ড ড্রিংক্স দিয়ে কিছুক্ষণ ঘষে নিন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া রক্তের দাগ লাগা কাপড়টি সারা রাত কোকাকোলা বা অন্য যেকোনো কোল্ড ড্রিংক্সের মধ্যে ভিজিয়ে রাখুন। সকালে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।
ভিনেগার
ভিনেগার কাপড় থেকে খুব দ্রুত ও সহজে দাগ দূর করে থাকে। রক্তের দাগ লাগা জায়গাটিতে ভিনেগার স্প্রে করে নিন। এবার হালকাভাবে কিছুক্ষণ ঘষুন। ৫ থেকে ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রথম ঘষাতে দাগ দূর না হলে আবার ভিনেগার দিয়ে ঘষুন। কাপড়ে রক্তের দাগ লাগার ২৪ ঘণ্টার মধ্যে দাগ পরিষ্কার করে নিতে হবে। দেরী হয়ে গেলে স্থায়ীভাবে কাপড়ে দাগ বসে যেতে পারে।
ট্যালকম পাউডার
পানি আর ট্যালকম পাউডার মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এইবার এই পেস্ট রক্তের দাগের ওপর লাগান। একটি ব্রাশ দিয়ে আস্তে আস্তে ঘষুন। কিছুক্ষণ পর দেখবেন দাগ দূর হয়ে গেছে।