ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

সুস্বাদু তিলের নাড়ু 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৩০, ২৬ জুন ২০২১
সুস্বাদু তিলের নাড়ু 
তিলের নাড়ু। ছবি সংগৃহীত

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কিছু খাবারের নাম শুনলেই জিভে জল চলে আসে। তাদের মধ্যে পিঠা ও নাড়ু অন্যতম। তবে আজকাল অনেক রকমের ফাস্ট ফুডের ভিড়ে আমরা দেশীয় অনেক খাবারের স্বাদ ভুলে গেছি। তেমনি একটি খাবার হলো তিলের নাড়ু। এই নাড়ু খেতে যেমন সুস্বাদু তেমনই তৈরি করাও খুব সহজ। তাছাড়া অনেক দিন  ঘরে সংরক্ষণ করা যায়। চলুন তবে জেনে নেয়া যাক তিলের নাড়ু তৈরির রেসিপিটি- 

উপকরণ: খোসা ছাড়ানো তিল ভাজা আধা কাপ, আখের গুড় স্বাদ মতো, নারকেল কোরানো চার কাপ। 

প্রণালী: প্রথমে একটি প্যানে আখের গুড় নিয়ে একটু গরম করে নিন। এবার তাতে কোরানো নারকেল দিয়ে দিন। এবার ভালো করে মিশিয়ে নিন। গুড় এবং নারকেল আঠালো হলে তাতে তিল দিয়ে আবারো নাড়তে থাকুন। এবার সব কিছু ভালোভাবে মিশে গেলে একটি পাত্রে নামিয়ে রাখুন। এখন গরম থাকা অবস্থায় হাত দিয়ে গোল গোল করে নাড়ু বানিয়ে নিন। নাড়ু তৈরির সময় পানিতে আঙ্গুল ভিজিয়ে নিতে পারেন,তাহলে হাত আঠা আঠা হবে না। সব নাড়ু তৈরি হয়ে গেলে বাতাসে রাখুন, তাহলে ভালোভাবে জমাট বাঁধবে। ব্যাস তৈরি হয়ে গেলো সুস্বাদু তিলের নাড়ু।

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!