অনেকেই হয়তো জানেন না, সুস্বাদু এই ফল দিয়ে তৈরি করা যায় জিভে জল আনা আচার। তাছারা খেতেও দারুন। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় এই আচার। তৈরি করতেও সময় লাগে কম। চলুন তবে জেনে নেয়া যাক লটকনের আচার তৈরির রেসিপিটি-

.png)
উপকরণ: লটকন (খোসা ছাড়ানো) এক কাপ, তেঁতুল এক টেবিল চামচ, সিরকা এক কাপ, শুকনো মরিচ গুঁড়া এক চা চামচ, চিনি এক টেবিল চামচ, পাঁচফোঁড়ন গুঁড়া এক টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদ মতো।
প্রণালী: প্রথমে লটকনগুলোর খোসা ছাড়িয়ে নিন। এবার একটি প্যানে খোসা ছাড়ানো লটকন দিয়ে চুলায় বসিয়ে দিন। একটি কাপে চার ভাগের একভাগ সিরকা নিয়ে ও এক টেবিল চামচ চিনি মিশিয়ে তাতে তেঁতুল ভিজিয়ে রাখুন। চুলায় বসানো লটকনের পানি শুকিয়ে গেলে তাতে মশলা দিয়ে দিন। এবার সিরকায় ভেজানো তেতুল দিয়ে আবার নাড়তে থাকুন। চিনি গলে আচার থকথকে হয়ে এলে বাকি সিরকা দিয়ে দিন। এরপর জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিন লটকনের আচার। ঠাণ্ডা করে কাঁচের জারে সংরক্ষণ করুন।