আনারসের তৈরি সুস্বাদু ফ্রাইড রাইস
গরমে শরীর ঠাণ্ডা রাখতে রসালো আনারসের বিকল্প নেই! আনারসে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। এসব উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণে কার্যকরী ভূমিকা পালন করে।
তবে জানেন কি, আনারস দিয়ে বাহারি সব পদ তৈরি করা যায়। আনারসের ফ্লেভার খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তোলে। তেমনই এক সুস্বাদু পদ হলো আনারস দিয়ে তৈরি ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইস খেতে খুবই সুস্বাদু। তাছাড়া ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে এই খাবারটি। তাই ছুটির দিনে পরিবারের লোকদের রেঁধে খাওয়াতে পারেন এই পদটি। রান্না করতেও সময় লাগে কম। চলুন তবে জেনে নেয়া যাক আনারসের তৈরি সুস্বাদু ফ্রাইড রাইস রেসিপিটি-
উপকরণ: আনারস কুচি আধা কাপ, তেল দুই টেবিল চামচ, পেঁয়াজ কুচি এক টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি দুইটি, মুরগির মাংসের টুকরা করা এক কাপ, চিংড়ি (খোসা ছাড়ানো) আধা কাপ, পোলাও চালের ভাত তিন কাপ, কাজুবাদাম ভাজা ১/৪ কাপ, ফিশ সস দুই টেবিল চামচ, সয়া সস এক টেবিল চামচ, পুদিনা পাতা ১০টি, শুকনা মরিচ দুইটি, লবণ স্বাদ মতো, কাঁচা মরিচের ফালি একটি।
.png)
প্রণালী: প্রথমে ফুটানো পানিতে চিংড়ি মাছ ৩ মিনিট সিদ্ধ করে নিন। বড় একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ, কাঁচা মরিচ কয়েক মিনিট ভেজে নিন। এবার মুরগির মাংস ভেজে নিন। মাংস সিদ্ধ হয়ে গেলে চিংড়ি এবং ভাত দিয়ে ভেজে নিন।
ভাত ভাজা হলে আনারস, কাজুবাদাম ও পেঁয়াজ কুচি দিয়ে দিন। একটু নেড়ে ফিশ সস এবং সয়া সস দিয়ে ভালো করে ভাজতে থাকুন। হয়ে গেল ফ্রাইড রাইস। এবার সার্ভিং বলে ঢেলে পুদিনা পাতা, শুকনা মরিচ ও কাঁচা মরিচ উপরে ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন আনারসের তৈরি সুস্বাদু ফ্রাইড রাইস।