মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
সকাল থেকেই কাজের ব্যস্ততা বাড়বে। মেষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সকালের দিকে কোন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করতে পারেন। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসা-বাণিজ্যে অগ্রগতি আশা করা যায়। শরীর কিছুটা খারাপ যেতে পারে।
.png)
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
পারিবারিক বিরোধ থেকে দূরে থাকাই শ্রেয়। হঠাৎ করেই গ্রামের বাড়িতে যেতে পারেন। সাংসারিক কাজে ব্যয় বৃদ্ধির যোগ প্রবল। বিদেশ থেকে কিছু অর্থ লাভের সম্ভাবনা। প্রবাসী বিদ্যার্থীদের দিনটি ভালো যাবে।
মিথুন (২২ মে-২১ জুন)
আজ মিথুন রাশির বাড়িতে বড় বোনের আগমন হতে পারে। সকালে কোনো বন্ধুর সঙ্গে কিছু আর্থিক বিষয়ে আলাপ আলোচনায় অশানুরূপ লাভ হবে। ব্যবসায়িক বকেয়া টাকা আদায়ের যোগ প্রবল।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
আজ যানবাহন এড়িয়ে চলাই উত্তম। প্রচুর অর্থ খরচ হবে। প্রবাসীদের কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। পাওনা টাকা আজ পেতে পারেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
পেটের সমস্যায় ভুগতে পারেন। তাই বুঝেশুনে খাবার খাবেন। সামাজিক বা দাতব্য কাজে অংশীদার হতে পারেন। আর্ত মানবের সেবা করে অনেক আনন্দ পাবেন। শীরের বেশ ধকল যাবে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। কোনো বন্ধু বা আত্মীয়র মৃত্যু সংবাদ পেতে পারেন। ঝুকিপূর্ণ কাজে আপনার ক্ষতির আশঙ্কা প্রবল। পাওনাদারদের তাগাদা পাবেন। পরিবারের সদস্যদের বেশি করে সময় দিন, এতেই মঙ্গল।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি ভালো-মন্দ মিলিয়ে কাটবে। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। দুপুর থেকে সময় খারাপ হতে আরম্ভ করবে, কোনো বন্ধু বা আত্মীয়র অসুস্থতার সংবাদ পেতে পারেন। স্ত্রীর দ্বারা অপদস্ত হবার আশঙ্কা প্রবল।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
দাম্পত্য কলহ কেটে সংসারে সুখের দেখা মিলবে। শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। কিছু সামাজিক ও রাষ্ট্রিয় কর্মে অংশ নেবার যোগ প্রবল। স্ত্রীর সাথে মনমালিন্য দেখা দেবে। গোপন শত্রুতার শিকার হতে পারেন। কর্মস্থলে সহকর্মীদের সাথে বিরোধ হতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
সৃজনশীল কাজের আলাপ আলোচনায় অগ্রগতি হবে। রোমান্টিক বিষয়ে অগ্রগতি হতে পারে। কেউ আপনার প্রেমের প্রস্তাবে রাজি হতে পারে। শিল্পকলার সঙ্গে জড়িতদের কাজের চাপ বাড়বে। ঈদের নাটকে সুযোগ পেতে পারেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
আজ গৃহস্থালী কাজে ব্যস্ত থাকতে পারেন। যানবাহন যান্ত্রিক ত্রুটির কারণে বাহিরে গিয়ে ঝামেলায় পড়তে পারেন। কর্মস্থলে কোনো প্রত্যাশা পূরণের সম্ভাবনা প্রবল। কোনো আত্মীয়র অর্থ সম্পদ পেতে পারেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বাড়িতে ছোট ভাই-বোনের সাহায্য পাবেন। কোনো ভালো সংবাদের কারণে সকাল থেকেই মন ভালো থাকবে। স্বর্ণালঙ্কার ও বিকাশ এজেন্টদের আয় রোজগার বৃদ্ধি পাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো আপ্যায়ণে অংশ নিতে পারেন। মীনের জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। আর্থিক বিষয়ে কিছু অগ্রগতি হবে। ছোট ভাই বোনের সঙ্গে দেখা হবার সম্ভাবনা। সামাজিকভাবে আপনার সম্মান বৃদ্ধি পাবে। খুচরা ও পাইকারী ব্যবসা-বাণিজ্যে ভালো আয়ের যোগ।