গুরুত্বপূর্ণ বিষয় হলো- প্রতিবার দাঁত ব্রাশের জন্যে কতটুকু পেস্ট ব্যবহার করা উচিত তা অনেকেই জানেন না। তবে বিশেষজ্ঞরা সে সম্পর্কে ধারণা দিয়েছেন।
অনেকেই ভাবেন বেশি পেস্ট ব্যবহার করলে বেশি কাজ হয়। এটা ভুল ধারণা। এতে কেবল পেস্ট নষ্টই হবে।
.png)
বাস্তবতা হলো- দাঁত ব্রাশের জন্যে আপনার সামান্য পেস্টই যথেষ্ট। গোলাকার একটা মুক্ত দানা যতটুকু হয়, টিউব থেকে পেস্ট বের করার সময় ততটুকু নিলেই চলবে। এতেই দাঁত পুরোপুরি ব্রাশ করা সম্ভব।
তবে বাচ্চাদের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। বয়স ৬ বা তার নিচে হলে একেবারে সামান্য পেস্টই যথেষ্ট। চালের একটা দানার সমান পেস্ট নিলেই হবে। শিশুরা পেস্ট গিলে ফেলে। কাজেই তাদের যতটা কম পরিমাণ দেয়া সম্ভব ততোই ভালো।
যদিও শিশুরা গিলে ফেললেও ক্ষতি নেই এমন পেস্ট তৈরি হয়। কিন্তু রাসায়নিক উপাদানের তৈরি একটা জিনিস কেনই বা গিলতে দেবেন? পেস্ট প্রচুর পরিমাণে ফ্লুরাইড থাকে। এটা ক্ষতিকর। তবে বড়দের প্রয়োজনের চেয়েও বেশি পরিমাণ পেস্ট ব্যবহারে কোনো ক্ষতি নেই। এতে কেবল পেস্ট নষ্টই হবে।