ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

সকালের নাস্তায় লোভনীয় পনির পরোটা

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৭:২৬, ১৯ সেপ্টেম্বর ২০২১
সকালের নাস্তায় লোভনীয় পনির পরোটা
পনির পরোটা। ছবি: সংগৃহীত

সকাল সকাল নাস্তা করাটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে প্রতিদিন সেই একঘেয়ে রুটি-ভাজি কিংবা পরোটা কার ভালো লাগে? তাই আজ হয়ে যাক একদম ভিন্ন কিছু। স্বাদে দারুণ এবং খাবারটি তৈরি করা খুবই সহজ। তৈরির পর হালকা সেঁকে ফ্রিজে রাখলে মাসব্যাপী খাওয়ার উপযুক্ত থাকবে। তেল বা ঘি বাদ দিয়ে শুকনো সেঁকে খেলেও এই পরোটা সমান সুস্বাদু। চলুন তবে জেনে নেয়া যাক পনির পরোটা তৈরির রেসিপিটি- 

উপকরণ: আটা কিংবা ময়দা এক কাপের চার ভাগের তিন ভাগ, চিনি এক চা চামচ, লবণ স্বাদ মতো, তেল দুই থেকে তিন টেবিল চামচ, বেকিংপাউডার আধা চা চামচ।

পনির পুরের জন্যে: পনির কুচি আধা কাপ, ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ, কাচা মরিচ কুচি এক চা চামচ, চাট মশলা গুঁড়া এক চা চামচ, চিলি ফ্লেক্স এক টেবিল চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, লবন স্বাদ মতো।

Advertisement

প্রণালী: আটা, ময়দা, তেল, লবণ, বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে হালকা গরম পানি দিয়ে পরোটার ডো তৈরি করুন। এবার একটি ভেজা কাপড়ের সাহায্যে ঢেকে রাখুন। পনিরের সঙ্গে পুর তৈরির সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার পরোটা তৈরির ডো ভাগ করে নিন। প্রতিটি ভাগে পনিরের পুর ভরুন। এবার পরোটা বেলে প্যানে হালকা আঁচে অল্প তেলে লাল করে ভাজুন। সবগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!