ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

আনারস মুরগির বারবিকিউ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:১১, ১০ নভেম্বর ২০২১
আনারস মুরগির বারবিকিউ
আনারস মুরগির বারবিকিউ। ছবি সংগৃহীত

আনারস আমাদের হজমশক্তি বৃদ্ধি করতে বেশ কার্যকরী। আনারসে রয়েছে ব্রোমেলিন যা আমাদের হজমশক্তিকে উন্নত করতে সাহায্য করে। এছাড়া আনারস আমাদের ওজন কমানোয় বেশ সাহায্য করে। কারণ আনারসে প্রচুর ফাইবার রয়েছে এবং অনেক কম ফ্যাট। 

সকালের যে সময়ে ফলমূল খাওয়া হয় সে সময় আনারস এবং সালাদে আনারস ব্যবহার অথবা আনারসের জুস অনেক বেশি স্বাস্থ্যকর। তাই ওজন কমাতে চাইলে আনারস খান। তবে আপনি জেনে খুশি হবেন যে আনারস দিয়ে তৈরি করতে পারেন মুরগির বারবিকিউ। এটি খেতে খুবই সুস্বাদু। তৈরি করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক আনারস মুরগির বারবিকিউ তৈরির রেসিপিটি- 

উপকরণ: চামড়াসহ আস্তো মুরগি একটি, গ্রেট করা আনারস এক কাপ, আদা-রসুন গুঁড়া এক চা চামচ করে, রোস্টেড চিলি ফ্লেক্স এক টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া এক চা চামচ, রোজমেরি এক টেবিল চামচ, বারবিকিউ সস কোয়ার্টার কাপ, হলুদ সরিষা বাটা এক টেবিল চামচ, মধু দুই টেবিল চামচ, লবণ স্বাদ মতো, জলপাই তেল দুই টেবিল চামচ ও সাজানোর জন্য গাজর, আনারস ও বেবি কর্ন কয়েক টুকরা। 

প্রণালী: প্রথমে মুরগি পরিষ্কার করে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে মুছে নিন। এবার একটি বাটিতে গ্রেট করা আনারস, আদা-রসুন গুঁড়া, রোজমেরি, বারবিকিউ সস, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, সরিষা বাটা, মধু, লবণ জলপাই তেল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। ওভেন ২০০ ডিগ্রি তাপে প্রি-হিট করতে দিন। অন্যদিকে মশলার মিশ্রণটা মাংসের সবদিকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করুন দুই থেকে তিন ঘণ্টা। এবার বেকিং ট্রেতে মুরগি রেখে চারদিকে গাজর আনারসের টুকরাগুলো সাজিয়ে ৫০ থেকে ৬০ মিনিট বেক করুন। 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!