শীতকালে চুল তার আসল সৌন্দর্য হারায়। এই সময় চুলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। বিশেষ করে চুল পড়া, আগা ফাটা, খুশকি, চুলের রুক্ষতা ইত্যাদি আরো অনেক জটিল সমস্যা। তাইতো শীতে চুলের সৌন্দর্য ধরে রাখতে চাই বাড়তি যত্ন। তবেই আপনি পাবেন সমস্যামুক্ত ঝলমলে চুল। চলুন তবে জেনে নেয়া যাক এ সময় চুলের যত্ন কী কী করবেন-
>> সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন চুলে নারকেল তেল দিন।
.png)
>> চুলের আগা ফাটা দেখলে তা কেটে ফেলুন। এতে চুলের এ সময়ের বৃদ্ধিতে সহায়ক হয়।
>> চুল দিনে দুই থেকে তিনবার চিরুনি দিয়ে আঁচড়ে নিন। এতে ধুলাবালি থেকে চুল পরিষ্কার থাকে।
>> চুলের রুক্ষতা কমাতে ভেজা চুলে অ্যালোভেরা জেল মাখিয়ে নিতে পারেন। এতে চুল সফট থাকে অনেকক্ষণ।
>> এ সময়ে চুল পরিষ্কার করতে হবে নিয়মিত। শীতে বৃষ্টি না হওয়ার কারণে বাইরে প্রচুর ধুলাবালি থাকে। তাই একদিন পরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
>> শীতের চুলে খুশকির সমস্যা বাড়ে। চুলের গোড়ায় গোড়ায় থাকা এ খুশকি চুলের গোড়া যেমন নরম করে ফেলে, তেমনি চুল পড়া বাড়ায়। তাই খুশকি দূর করতে গোসলের আধা ঘণ্টা আগে হালকা গরম তেল চুলের গোড়ায় লাগিয়ে গোসল করে ফেলুন।