ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

সহজেই তৈরি করুন ‘নলেন গুড়ের রসগোল্লা’ 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৯, ৫ জানুয়ারি ২০২২
সহজেই তৈরি করুন ‘নলেন গুড়ের রসগোল্লা’ 
নলেন গুড়ের রসগোল্লা। ছবি: সংগৃহীত

শীতকাল মানেই সুস্বাদু সব খাবারের মেলা। অন্যদিকে পিঠে-পুলির পার্বণও শীতকাল। আগেকার দিনে শীতকাল এলেই নলেন গুড় দিয়ে নানারকম পদ তৈরি করা হতো। তবে এখন সেই পদের তালিকা কম হলেও এই বিশেষ গুড়ের কদর কিন্তু কমেনি। তাছাড়া শীতকালে এই গুড় দিয়ে যে পদ রান্না করা হোক না কেন, নলেন গুড়ের রসগোল্লার কাছে সব কিছুই হার মানে। 

তাই আজ আপনাদের থাকছে নলেন গুড়ের রসগোল্লা তৈরির রেসিপিটি। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে তৈরি করবেন নলের গুড়ের রসগোল্লা- 

উপকরণ: ১ লিটার দুধ, ১ টি লেবুর রস, ২ টেবিল চামচ পানি, ১ টেবিল চামচ চিনি, আধা চা চামচ এলাচ গুঁড়া।

Advertisement

নলেন গুড়ের রস তৈরিতে- ৬ কাপ পানি, ২০০ গ্ৰাম নলেন গুড়।

প্রণালী: রসগোল্লা তৈরি করতে তো ছানা লাগবেই। তাই প্রথমে দুধ জাল দিতে হবে, ফুটে উঠলে তাতে লেবুর রসের সঙ্গে পানি মিশিয়ে দুধের মধ্যে দিয়ে ছানা বানাতে হবে। এবার ছাকনির উপর কাপড় রেখে ছানা ঢেলে দিতে হবে, আর সঙ্গে সঙ্গে ছানার উপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে লেবুর টকভাব না থাকে। এবার আধা ঘণ্টার মতো ছানাটা কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখতে হবে, যাতে করে তার মধ্যে থেকে সব পানি ঝড়ে যায়।

এরপর সেই পানি ঝড়ানো ছানা, এলাচ গুঁড়া, চিনি একটি থালায় নিয়ে হাতের তালুর সাহায্যে দশ মিনিট মেখে বেশ ভালোভাবে একটি মসৃণ মন্ড তৈরি করে নিতে হবে। এবার ছানার মন্ড অল্প অল্প নিয়ে ছোট ছোট বল বানিয়ে রসগোল্লার আকারে তৈরি করে নিতে হবে। এবার ওভেনে একটা পাত্রে পানি ও নলেন গুড় দিয়ে হাই ফ্রেমে ফুটিয়ে নলেন গুড়ের রস তৈরি করতে হবে। রস ফুটে উঠলে ছানার বল গুলো দিতে হবে। এরপর ৩০ মিনিট হাই ফ্রেমে ঢাকা দিয়ে ফোটাতে হবে। ছানার বলগুলো ফুটে উঠলে গ্যাস বন্ধ করে দিন। এবার ঠাণ্ডা হলে পরিবেশন করুন সুস্বাদু নলেন গুড়ের রসগোল্লা।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!