ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

শীতে ফ্যান চালালে ঠান্ডা কমে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৮:০৩, ২৮ জানুয়ারি ২০২২
শীতে ফ্যান চালালে ঠান্ডা কমে
শীতে ফ্যান চালালে ঠান্ডা কমে। ছবি: সংগৃহীত

গরম থেকে বাঁচতে আমরা সবাই ভরসা রাখি ফ্যান, এসি কিংবা এয়ার কুলারের উপর। এসব ইলেকট্রিক যন্ত্র আমাদের গরম থেকে মুক্তি দিয়ে শরীরকে রাখে ঠান্ডা। তবে শীতকাল মানেই ঠান্ডা আবহাওয়া। এই সময় এসব ইলেকট্রিক যন্ত্রের ব্যবহার একদমই হয় না।

শীতে ভুলেও যদি কেউ একটু ফ্যান ছেড়ে দেয় তবে সঙ্গে সঙ্গে সবার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। কারণ শীতে ঠান্ডা নয়, একটু উষ্ণতার খোঁজ করেন সবাই। তাইতো গরম পোশাক পরা, ঘরে রুম হিটার রাখা ইত্যাদি আরো কত কি না করেন! 

এদিকে, আবহাওয়াবিদরা বলেছেন, সামনে সপ্তাহজুড়ে ঠান্ডা বাড়বে।

Advertisement

আরো পড়ুন: চুলে মেহেদি ব্যবহারের যত উপকারিতা

এইম অতিরিক্ত ঠান্ডা থেকে বাঁচতে ঘরে ফ্যান চালাতে পারেন। কারন শীতে ফ্যান চালালে ঠান্ডা কমে। অবাক করা তথ্য হলেও এটি সত্যি।

বিজ্ঞানীরা বলেন, গরম বায়ু সব সময় হালকা হয়। তাই ঘরের সিলিংয়ের কাছের বাতাস তুলনামূলক গরম থাকে। সিলিং ফ্যান চালালে সেই বায়ু নিচে নেমে আসবে। আর এতে করে একটু হলেও ঠান্ডা কম লাগবে।  

ফ্যান চালানো ছাড়াও জানালায় মোটা কাপড়ের পর্দা দিয়ে ঠান্ডা খানিকটা কমাতে পারেন। পারলে উলের পর্দা লাগিয়ে ফেলুন।  

অন্য ঘরের তুলনায় রান্না ঘরটা গরম থাকে। যখন খুব ঠান্ডা থাকে রান্নাটা তখন করুন। ঘরটা গরম রাখতে পারবেন। তবে এমনিতে চুলা জ্বালিয়ে রাখবেন না। এতে করে বড় দুর্ঘটনা ঘটতে পারে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!