ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

দাম্পত্যে সম্পর্ক গভীর করতে প্রতিদিন এই কাজটি করুন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬, ১৯ মার্চ ২০২৩
দাম্পত্যে সম্পর্ক গভীর করতে প্রতিদিন এই কাজটি করুন
ছবি: অন্তর্জাল

চুমু ব্যাপারটার মধ্যে রয়েছে উষ্ণতা। বিজ্ঞান বলছে, চোখে চোখ রেখে চুমু খাওয়ার গুণ অনেক। সোয়াইন ফ্লুয়ের সম্ভাবনা কমে যায়। শুধু এটুকুই নয়। ঠোঁটে ঠোঁট রেখে চুমুতে ডুবে গেলে অনেক রকম রোগ অসুখ থেকে দূরে থাকা যায়। এছাড়া আরো অনেক রকম সুবিধাও পাওয়া যায়।

দাম্পত্য সম্পর্ক গভীর হয়- চুমু যেকোন সম্পর্ককে আরো গভীরে যেতে সাহায্য করে। ঠোঁট, চিবুক, জিভে জিভ ঠেকিয়ে গভীর চুমুতে শরীরে হরমোনের তারতম্য হয়। ফলে আপনি আপনার প্রিয়জনের একটা গন্ধ পান। সেখান থেকেই তৈরি হয় গভীর বন্ধন। আমরা নই, এমনটা কিন্তু বিজ্ঞানই বলছে। এছাড়াও মন তরতাজা থাকে। সুতরাং দাম্পত্যে এই অভ্যাস খুব জরুরি।

ইমিউনিটি বাড়ে- চুমু খেলে ইমিউনিটি বাড়ে। জন্মগত চোখের সমস্যা দূর হয়। এছাড়াও আরও বেশ কিছু জন্মগত জটিল রোগও সেরে যায়। ঠোঁটের সংস্পর্শে সাইটোমেগালোভাইরাস শরীরের নানা উপকার করে। তাই বলা হচ্ছে অন্তসত্ত্বা অবস্থাতেও এই অভ্যাস জারি রাখলে হবু সন্তানের জিনগত কোনো ত্রুটি থাকে না।

Advertisement

মুখপেশি শক্ত থাকে-  চুমু মুখের চামড়া দীর্ঘদিন টানটান রাখে। চিবুক শক্ত থাকে। গবেষণা বলছে চুমু খাওয়ার সময় মুখের ৩০ টি পেশি একসঙ্গে সক্রিয় থাকে। শুধু তাই না, স্ট্রেস থেকে মুক্তি পেতেও এই অভ্যাস জরুরি। দৈনন্দিন জীবনে চাপ কার থাকে না। প্রতিনিয়ত বাড়ি অফিস সর্বত্রই নানা সমস্যায় ভুগতে হয়। সেক্ষেত্রে একটু চুমু খেলে শরীর থেকে ফিল গুড হরমোন নির্গত হয়। যা আপনাকে স্ট্রেস ফ্রি রাখবে। এমনকি আপনাকে রোমান্টিক করে তুলবে।

সূত্র: এই সময়

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!