চা পাতা একাধিকবার ব্যবহারে আছে উপকার
চা বানানোর পর আমরা সব সময় এর চা পাতা ফেলে দিই। কিন্তু, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে, এই চা পাতাগুলো অন্য উপায়ে খুব উপকারী হতে পারে?
ব্যবহৃত চা পাতাগুলো কেবল বাগানে নয়। আরো বেশ কয়েকটি উপায়ে ব্যবহার করা যেতে পারে। বর্ষাকালে বাড়ির পাশাপাশি রান্নাঘরেও দুর্গন্ধ থাকে। প্রায়ই রান্নাঘরের সিঙ্কের কাছে মাছি গুঞ্জন শুরু করে।
.png)
ডাস্টবিন থেকেও দুর্গন্ধ আসে। রান্নাঘরকে সুগন্ধিযুক্ত রাখার জন্য ব্যবহৃত চা পাতা বেশ কার্যকর। এটি তৈরি করার জন্য, ৩-৪টি ছোট পরিষ্কার কাপড় নিন। সেগুলোতে এক চা চামচ ব্যবহৃত চা পাতা দিয়ে নিন।
এবার এর মধ্যে ২-৩ ফোঁটা লেবুর এসেনশিয়াল অয়েল বা অন্য কোনো এসেনশিয়াল অয়েল লাগিয়ে গাঁট বাঁধুন। এই ছোট বান্ডিলগুলো রান্নাঘরের বিভিন্ন জায়গায় রাখুন।

আপনি এগুলো ডাস্টবিনের কাছে, রান্নাঘরের সিঙ্কের কাছে বা রান্নাঘরের জানালায় ঝুলিয়ে রাখতে পারেন। এতে আপনার পুরো রান্নাঘর সুগন্ধযুক্ত থাকবে।
আপনি কি কখন চা পাতা দিয়ে তৈরি মিষ্টি খেয়েছেন? তাহলে চা পাতা ব্যবহার করে আপনি একটি মিষ্টান্ন তৈরি করতে পারেন। একটি ফুড প্রসেসরে এক টেবিল চামচ গমের ময়দা, লবণ ও চা পাতা মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এর পরে চিনি, ভ্যানিলা এবং মাখন যোগ করুন। আবার বিট করুন। মিশ্রণটি প্লাস্টিকের মোড়কে রোল আউট করুন। ৩০ মিনিটের জন্য ফ্রিজে রাখুন। এরপর চুলা বা ওভেনে ১২ মিনিটের জন্য বেক করুন। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। উপভোগ করুন চা পাতা দিয়ে বানান মিষ্টি।
আমরা সব সময় চায়ের দাগ মুছে ফেলার জন্য লড়াই করি। কিন্তু ব্যবহ্রত চা পাতা জিনিস পরিষ্কার করার জন্য ব্যবহার হতে পারে। চপিং বোর্ড পরিষ্কার করার ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারেন। প্রথমে এক কাপ পানিতে এক চা চামচ চা পাতা গরম করুন। এরপর এতে লেবুর রস মিশিয়ে নিন। এবার এর সঙ্গে এক চা চামচ ডিশওয়াশ যোগ করুন। ভেজা চা পাতা স্ক্রাব হিসেবে কাজ করবে।
চপিং বোর্ড থেকে ব্যাকটেরিয়া দূর করবে। এরপর পানি দিয়ে বোর্ডগুলো ভালো করে ধুয়ে ফেলুন।
চা পাতা তরকারির রং সুন্দর করে তোলে। কিছু চা পাতা মসলিনের কাপড় বেঁধে তরকারির মাঝে কিছুক্ষণ রেখে দিন। ৩০-৪০ মিনিট পর আপনি রঙের পার্থক্য বুঝতে পারবেন।

- চা পাতার গন্ধ নিয়ে চিন্তায় থাকবেন না। কারণ মসলা দিয়ে রান্না করা খাবার থেকে চা পাতার গন্ধ আসে না।
সালাদে ব্যবহার করতে পারেন
এটি শুনে আপনার অদ্ভুত লাগতে পারে কিন্তু জাপানিরা সালাদের সঙ্গে চা পাতা মিশিয়ে খায়। তবে যেদিন চা বানানো হয়েছে সে দিনের অবশিষ্ট চা পাতাই ব্যবহার করতে হবে। ভেজা বা শুকনো দুই ধরেনের চা পাতাই ব্যবহার করতে পারেন।
আচারে ব্যবহার করতে পারেন
চা পাতা একটি দুর্দান্ত পিকিং এজেন্ট হিসেবে কাজ করে। চা পাতা, তেল, লেবুর রস এবং লবণ একসঙ্গে মিশিয়ে নিন এবং একটি পাত্রে কয়েকদিন সংরক্ষণ করুন। তৈরি হয়ে যাবে সুস্বাদু আচার। এটি আপনি আচার হিসেবেও খেতে পারেন, সালাদ কিংবা অন্যান্য খাবারের সঙ্গেও খেতে পারেন।
রান্নাঘর পরিষ্কারের কাজে ব্যবহার করতে পারেন
ভেজা চা পাতা রান্নাঘরের সারফেস এবং চপিংবোর্ড বোর্ড পরিষ্কারের কাজে ব্যবহার করতে পারেন। চা পাতা গ্রিজ, দাগ এবং গন্ধ দূর করতে পারে খুব সহজেই। এমন কী রান্নার পাতিল এবং কেটলি থেকে দাগ বা দুর্গন্ধ দূর করতেও এটি ব্যবহার করতে পারেন।

ফ্রিজের দুর্গন্ধ দূর করতে
ফ্রিজে বিভিন্ন খাবার রাখার ফলে অনেক সময় দুর্গন্ধ দেখা দেয়। চা পাতার সাহায্যে খুব সহজেই এটি থেকে উদ্ধার পেতে পারেন। অবশিষ্ট চা পাতাগুলো শুকিয়ে নিন এবং সেগুলো একটি কাপড়ে রাখুন। খাবারের গন্ধ দূর করতে এটি আপনার ফ্রিজে রাখুন। মাইক্রোওয়েভ পরিষ্কার করতে এবং ওভেন থেকে গন্ধ দূর করতেও এটি ব্যবহার করতে পারেন।
বেকিং এ ব্যবহার করতে পারেন
কুকিজ, কেক বা মাফিন জাতীয় খাবার বেকিং এর সময় এটি ব্যবহার করতে পারেন। চা পাতা এইগুলোতে একটি ভেষজ ফ্লেভার এনে দিতে পারে। আপনার পছন্দের যেকোনো ডেজার্টের সঙ্গেও এটি খেতে পারেন।
- টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে মেহেবুবা ওয়ারিশা