ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ মতামত ]

হারারি সমকামী বলে, তাঁর জ্ঞানও কী সমকামী!

মুজিব রহমান
প্রকাশিত: ১২:৪২, ২২ সেপ্টেম্বর ২০২৬
হারারি সমকামী বলে, তাঁর জ্ঞানও কী সমকামী!
পৃথিবীর অতীত বর্তমান ও আগামীকে বোঝার জন্য এমন বই একজন মানুষকে এগিয়ে দিবে৷ আপ হারারিয়ান হলে মানুষ আপনার জ্ঞান ও প্রজ্ঞাকে শ্রদ্ধার চোখে দেখবে৷ আপনার পক্ষে ধর্ষণ, বলাৎকার, লুটপাট, ধান্ধাবাজী করা সম্ভব হবেনা৷

এ সময়ে পৃথিবীর সেরা নন-ফিকশন লেখক ইজরায়েলি ইতিহাসবিদ ইয়ুভাল নোয়াহ হারারি৷ বাংলাদেশে তাঁর বইয়ের লক্ষ লক্ষ কপি মানুষ পড়েছে৷ এক স্যাপিয়েন্স বিক্রি হয়েছে অন্তত ৫ লক্ষ কপি৷ এর পিডিএড কপি পড়েছে লক্ষ লক্ষ মানুষ৷ 

পৃথিবীর বহু জ্ঞানী মানুষই সমকামী ছিলেন৷ এলেন গিন্সবার্গ সমকামী বলে তাঁর 'আফটার লালন' বা 'যশোর রোড' কবিতা পড়বেন না? নোয়াহ হারারির কোনো বইতো সমকামীতা নিয়ে লেখা নয়৷ কিছু পত্রিকা নিউজ করেছে 'সমকামিতা নিয়ে লেখা বই'—নির্বোধ সাংবাদিক নেক্সাস না পড়েই লিখেছে৷ সমকামীদের বাদ দিলে পৃথিবীর জ্ঞান থমকে যাবে৷ 

Advertisement

আধুনিক কম্পিউটার বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) জনক বলা হয় ব্রিটিশ গণিতবিদ সমকামী অ্যালান টিউরিংকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানদের গোপন কোড 'এনিগমা' ভেঙে তিনি কোটি মানুষের জীবন বাঁচিয়েছিলেন। 

আরেক সমকামীঅটিম কুক বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল-এর বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)। তিনি ২০১৪ সালে প্রকাশ্যে নিজের সমকামী পরিচয় প্রকাশ করেন। সব ক্ষেত্রেই পাবেন৷ এলেন ডি জেনারেস হলেন বিশ্বখ্যাত আমেরিকান কমেডিয়ান, টেলিভিশন হোস্ট ও অভিনেত্রী। ১৯৯৭ সালে তিনি প্রথম সারির কোনো তারকা হিসেবে প্রকাশ্যে নিজের লেসবিয়ান পরিচয় প্রকাশ করে ইতিহাস তৈরি করেন৷ 

Yuval Noah Harari thinks social media both divides, unites

সর্বকালের অন্যতম সফল এবং জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার এলটন জন সমকামী। সংগীত জগতের পাশাপাশি তিনি এইডস সচেতনতা ও এলজিবিটিকিউ+ অধিকার আন্দোলনে বড় ভূমিকা রেখেছেন। 

অস্কার ওয়াইল্ড ঊনবিংশ শতাব্দীর অন্যতম সেরা আইরিশ কবি, নাট্যকার ও ঔপন্যাসিক। নিজের সমকামী পরিচয়ের কারণে তৎকালীন রক্ষণশীল সমাজে তাকে কারাবরণও করতে হয়েছিল। 

জডি ফস্টার একাডেমি পুরস্কার (অস্কার) বিজয়ী বিখ্যাত আমেরিকান অভিনেত্রী ও পরিচালক। 'দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস' খ্যাত এই তারকা হলিউডের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। 

স্যালি রাইডকে তো চিনেন৷ মহাকাশে যাওয়া প্রথম আমেরিকান নারী নভোচারী। ২০১২ সালে মৃত্যুর পর তাঁর জীবনী থেকে জানা যায় তিনি একজন লেসবিয়ান ছিলেন এবং দীর্ঘ সময় এক নারী সঙ্গীর সাথে কাটিয়েছেন। 

রাজনীতিবিদদের মধ্যে আয়ারল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী  দেশটির ইতিহাসে তিনি প্রথম সমকামী এবং কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে লিও বারাডকার দায়িত্ব পালন করেন। 

খেলোয়ারদের মধ্যে বিশ্বখ্যাত আমেরিকান সাবেক টেনিস তারকা, বিলি জিন কিং—যিনি ১২টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জিতেছেন। তিনি নারী ক্রীড়াবিদদের সমঅধিকার ও সমকামী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ।

বিখ্যাত আমেরিকান লেখক, কবি ও সমাজকর্মী জেমস বাল্ডউইন আমেরিকার নাগরিক অধিকার আন্দোলন এবং সমকামী অধিকার বিষয়ে তাঁর লেখা অত্যন্ত প্রভাবশালী। ইতিহাসে এমন অসংখ্য মেধাবী মুখ পাবেন যারা সমকামী৷ তাদের বইতে যদি মানবতার কথা থাকে, জ্ঞানের কথা থাকে তাহলে পড়বো না কেনো? হারারির বই না পড়লে ক্ষতি কার? কে পিছিয়ে পড়বে? 

Yuval Noah Harari - Books and Publications | Baatighar Nexus: A Brief History of Information Networks from the Stone Age to AI ~  SIGNED FIRST/FIRST by Harari, Yuval Noah: New Hardcover (2024) 1st Edition,  Signed by Author(s) | Books On The

হারারির বিখ্যাত বইগুলো মানবজাতির অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান সময়কে চমৎকার ও চিন্তাজাগানিয়াভাবে তুলে ধরেছে। তার প্রধান চারটি বই কী নিয়ে লেখা? 

১. স্যাপিয়েন্স: এ ব্রিফ হিস্ট্রি অব হিউম্যানকাইন্ড: কীভাবে আদিম হোমো স্যাপিয়েন্স প্রজাতি দুর্বল প্রাণী থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক হয়ে উঠল। এতে মানুষের ভাষা আবিষ্কার, কৃষি বিপ্লব এবং বিজ্ঞান ও অর্থনীতির বিস্তার কীভাবে আমাদের সমাজকে গড়ে তুলেছে, তার এক রোমাঞ্চকর ইতিহাস রয়েছে। 

২. হোমো ডিউস: এ ব্রিফ হিস্ট্রি অব টুমরো: অতীত জয়ের পর মানুষ এখন অমরত্ব, সুখ ও স্রষ্টার মতো ক্ষমতা অর্জনের চেষ্টা করছে। এ বইয়ে হারারি আশঙ্কা প্রকাশ করেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও বায়োটেকনোলজির যুগে মানুষ হয়তো এক নতুন প্রজাতিতে রূপ নেবে এবং সাধারণ মানুষের ওপর প্রযুক্তিগত একনায়কত্ব তৈরি হতে পারে। 

৩. একুশ শতকের জন্য একুশটি পাঠ: আজকের যুগে প্রযুক্তি, রাজনীতি, জলবায়ু পরিবর্তন এবং ধর্মের মতো বিষয়গুলো কীভাবে আমাদের বিভ্রান্ত করছে, তা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তথ্য প্রযুক্তির যুগে ভুয়া খবর ও রাজনৈতিক সংকট থেকে কীভাবে বাঁচা যায়, তার কিছু দিকনির্দেশনা রয়েছে এ বইয়ে। 

৪. নেক্সাস: এ ব্রিফ হিস্ট্রি অব ইনফরমেশন নেটওয়ার্কস: পাথর যুগ থেকে শুরু করে আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) পর্যন্ত তথ্য কীভাবে সমাজকে নিয়ন্ত্রণ করেছে, তা এই বইয়ের মূল আলোচ্য বিষয়। তথ্য মানেই সত্য নয় বরং তথ্য কীভাবে ক্ষমতা তৈরি করে এবং মানবসভ্যতার জন্য নতুন বিপদ ডেকে আনতে পারে, তা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। 

  • পৃথিবীর অতীত বর্তমান ও আগামীকে বোঝার জন্য এমন বই একজন মানুষকে এগিয়ে দিবে৷ আপ হারারিয়ান হলে মানুষ আপনার জ্ঞান ও প্রজ্ঞাকে শ্রদ্ধার চোখে দেখবে৷ আপনার পক্ষে ধর্ষণ, বলাৎকার, লুটপাট, ধান্ধাবাজী করা সম্ভব হবেনা৷ 

আপনার মাথাটা পরিষ্কার থাকবে সমাজ ও সভ্যতা এবং পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে৷ হারারি না পড়েও আপনি টিকে থাকবেন তবে  অনেকটাই  পেছনে থাকবেন৷ স্যাপিয়েন্স থেকে নেক্সাস কোনোটিই কোনো সাধারণ বই নয়৷ এমন বই একজন মানুষের পক্ষে লেখা অসম্ভব বলেই মনে হবে৷ তাঁর একটি শক্তিশালী টিম রয়েছে বলেই পারেন৷

লেখক : মুজিব রহমান, সমাজ চিন্তক ও কলাম লেখক

পুনশ্চ : মুজব রহমানের লেখাটি ফেসবুকে পোস্ট করা হলে কিছু মতান্তর কমেন্ট থেকে হুবহু নিচে তুলে ধরা হলো।
লেখার লিঙ্ক : https://www.facebook.com/photo?fbid=10216770359848221&set=a.10202001370432716

Yuval Noah Harari on what he read as a child What books did Yuval read as a  child? And should scribbling in books be allowed? #UnstoppableUs More  videos of Yuval talking about

Hasan Rahman লিখেছেন- যেই দেশের মানুষ লালন বুঝে না, শাহ আব্দুল করিম বুঝে না তাদের জন্য হারারি!


Robiul Awal লিখেছেন- বেশিরভাগ বাংলাদেশী মাদ্রাসায় হুজুরদের শিশুকামিতা আর ধর্ষণকেই সমকামিতা মনে করে। অথচ সমকামিতা মূলত দুজন পুরুষ অথবা দুজন নারীর স্বেচ্ছায় শারীরিক সম্পর্কে মিলিত হওয়া। 

নারী-পুরুষের মধ্যে যে ভালোবাসাপূর্ণ স্বাভাবিক সম্পর্ক হয়, সমকামিতাও ঠিক তা-ই। সমকামীদের তালিকা করলে বিখ্যাত মানুষদের নাম লিখে শেষ করা যাবে না। বর্তমান বিশ্বেও নের্তৃত্বের শীর্ষে বহু সমকামী আছে।

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!