ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়নে জোর চবির নতুন প্রক্টরের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৮, ২২ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়নে জোর চবির নতুন প্রক্টরের
অধ্যাপক ড. মো. কামরুল হোসাইন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হোসাইন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অধ্যাপক কামরুল হোসাইনের নিয়োগসংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে। তিনি এক বছরের জন্য প্রধান প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

Advertisement

এর আগে চলতি বছরের ৩১ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যাপক কামরুল হোসাইন।

নতুন দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক কামরুল হোসাইন বলেন, সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তিনি দেখেছেন। সেসব বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে শিক্ষাবান্ধব ও পূর্ণাঙ্গ একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি একাডেমিক পরিবেশ বজায় রাখতে কাজ করবেন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থার আধুনিকায়ন নিয়েও কাজ চলছে বলে জানান নতুন প্রক্টর। তিনি বলেন, নিরাপত্তা জোরদারে নতুন আনসার সদস্য নিয়োগ, বডি ক্যামেরা ও ওয়াকিটকিসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে। নিরাপত্তাকর্মীরা যাতে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!