ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আনসারুল্লাহর চার জঙ্গি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:১৮, ৯ ডিসেম্বর ২০১৯
আনসারুল্লাহর চার জঙ্গি গ্রেফতার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট।

রোববার সন্ধ্যায় নোয়াখালী জেলার সুধারাম থানার দুর্গানগর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- আব্দুল্লাহ কবির, সোহেল, আরিফুর রহমান হৃদয় ও আনোয়ার হোসেন।

Advertisement

তাদের কাছ থেকে বেশ কিছু  উগ্র মতাবলম্বী বই উদ্ধার করা হয়েছে এবং তাদের নিয়ে আরো অভিযান চলছে বলে মাহিদুজ্জামান জানান। তিনি বলেন, গ্রেফতারদের সম্পর্কে পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!