ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সম্রাটের স্ত্রী-ভাইকে দুদকের জিজ্ঞাসাবাদ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৮, ২৭ আগস্ট ২০২০
সম্রাটের স্ত্রী-ভাইকে দুদকের জিজ্ঞাসাবাদ 
ফাইল ছবি

ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের স্ত্রী ও ছোট ভাইকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী ও ভাই ফরিদ আহমেদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এ জিজ্ঞাসাবাদ করে। কমিশনের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।

সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। উল্লেখ্য, গত বছরের ৬ অক্টোবর সম্রাটকে তার সহযোগী আরমানসহ কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অবৈধভাবে ক্যাসিনো পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!