ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শীত বাড়ছে, তবুও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৪, ৭ নভেম্বর ২০২০
শীত বাড়ছে, তবুও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
ফাইল ছবি

সারাদেশে চলতি মাস থেকেই শীতের আগমনি বার্তা পাওয়া যাচ্ছে। তবে এরই মধ্যে তাপমাত্রা বৃদ্ধি নিয়ে নতুন দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

এতে আরো বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী ৩ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।

Advertisement

এদিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কক্সবাজারের টেকনাফে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!