এই প্রকল্পটি ময়মনসিংহের গৌরীপুরে ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। ১৭৩কে সোলার প্যানেল এবং ৩৩২ ইনভার্টারের মাধ্যমে প্রকল্পটি জাতীয় গ্রিডে অবদান রাখবে।
হুয়াওয়ে জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় আর্দ্র ও উষ্ণ জলবায়ুর দেশ বাংলাদেশে প্রতিবছর আড়াই হাজার ঘণ্টার বেশি সূর্যালোক থাকে। আর এটা বিবেচনায় রেখে এ প্রকল্পের সর্বোচ্চ সক্ষমতায় আইপি৬৬ উচ্চস্তরের সুরক্ষা এবং অ্যান্টি-পিআইডি প্রযুক্তিসহ হুয়াওয়ে এসইউএন২০০০-১৮৫কেটিএল স্মার্ট পিভি স্ট্রিং ইনভার্টার ব্যবহার করা হয়েছে।
.png)
হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট ইয়াং গুয়োবিং বলেন, বাংলাদেশ দ্রুত গতিতে ডিজিটালকরণের দিকে এগিয়ে যাচ্ছে। ৭৩ মেগাওয়াটের এ প্রকল্পে অংশীদারদের সঙ্গে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও বাংলাদেশের জ্বালানি খাতের ডিজিটালকরণ ও রূপান্তরে অবদান রাখতে চায় হুয়াওয়ে।