ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পরিবর্তনের পথে আবহাওয়া, নেমেছে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৬, ২৬ ডিসেম্বর ২০২০
পরিবর্তনের পথে আবহাওয়া, নেমেছে শৈত্যপ্রবাহ
মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ছবি: সংগৃহীত

দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, নওগাঁ ও শ্রীমঙ্গল অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলে শৈত্যপ্রবাহ বাড়বে এবং তা অব্যাহত থাকবে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে।

তবে আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

Advertisement

পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও নামতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোনো সতর্কবাণী নেই এবং সংকেত দেখাতে হবেনা।

দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাদলগাছিতে; ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে সীতাকুণ্ডে; ২৯ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪০ মিনিটে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!