মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরের ভাই মোহাম্মদ খালেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এর তিনদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শ্যামলীর ঐ হাসপাতালে ভর্তি হন তিনি
চিকিৎসকদের বরাত দিয়ে তার ভাই জানান, মঙ্গলবার সকাল থেকেই খোন্দকার ইব্রাহিম খালেদের অবস্থা খুবই জটিল। যেকোনো মুহূর্তে যেকোনো কিছু ঘটতে পারে। এমন আশঙ্কার মধ্যেই তার পরিবারের কাছে থেকে বন্ডে সই নেয়া হয়েছে।
.png)
মোহাম্মদ খালেদ বলেন, করোনায় আক্রান্ত এবং নিউমোনিয়া হয়ে হাসপাতালে ভর্তি হন। তার ফুসফুসে ৫০ শতাংশ সংক্রমণ হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়েছিল। তিনি ১৫ লিটার অক্সিজেন নেয়ার পর একটু সুস্থবোধ করছিলেন। তারপর তাকে কেবিনে নেয়া হয়। কিন্তু হঠাৎ করে মঙ্গলবার সকালে ৪ লিটার অক্সিজেন নেয়ার সময় তার প্রেসার নেমে যায়। তাই তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। এখন তার প্রেসার বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে।
তিনি আরো বলেন, বয়স ৮০ কোঠায় থাকায় চিকিৎসকরা নরমাল প্রেসারে নিয়ে আসতে পারছেন না। সেই কারণে অন্যভাবে চেষ্টা করার জন্য তাকে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়েছে। তাকে আইসিইউ-তে নিয়ে যাওয়ার আগে বন্ড সই নিয়েছেন ডাক্তাররা। তাই বলা যাচ্ছে তার অবস্থা অনেকটা জটিল।
কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গর্ভনর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন খোন্দকার ইব্রাহীম খালেদ।