[ জাতীয় ]
নতুন ২৩ ডেঙ্গুরোগী হাসপাতালে
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন রোগীদের মধ্যে ১৫ জন ঢাকায় এবং বাকি ৮ জন ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের।
শুক্রবার বলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে ১৯৫ জন ডেঙ্গুরোগী সারাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ১৩০ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি ৬৫ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
.png)
জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ২৭ হাজার ৮৯৩ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ২৭ হাজার ৫৯৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর মৃত্যু হয়েছে ১০১ জনের।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!