ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আরো ১৭ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৪, ১৬ ডিসেম্বর ২০২১
আরো ১৭ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি 
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১২ জন এবং ঢাকার বাইরে পাঁচ জন ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬০ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৯৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৬১ জন।

Advertisement

গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৮ হাজার ৮৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৭ হাজার ৮২৪ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০১ জনের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!