ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

হাসপাতালে নতুন ২২ ডেঙ্গুরোগী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৮, ১ জুলাই ২০২২
হাসপাতালে নতুন ২২ ডেঙ্গুরোগী
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ২২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তের মধ্যে ১৯ জনই ঢাকা বিভাগের। ঢাকার বাইরে তিনজন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১১৮ রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুমের তথ্যমতে, এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১১৮ জন ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকরি ও বেসরকারি হাসপাতালে ১০৯ জন রয়েছেন। আর ঢাকার বাইরে ৯ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন।

Advertisement

সরকারি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজার ১১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে চিকিৎসা শেষে ৯৯২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। তাছাড়া এই বছরে এখন পর্যন্ত একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!