ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আরো ১৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি  

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৭:০৯, ৯ জুলাই ২০২২
আরো ১৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি  
ফাইল ফটো

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরা সবাই ঢাকার বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। 

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

বর্তমানে সারাদেশে সর্বমোট ১২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১২৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

Advertisement

চলতি বছর ১ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট এক হাজার ৩৯৩ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ২৬৪ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছরে একজন রোগীর মৃত্যু হয়েছে।

গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!