ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চার ঘণ্টা আটকে থাকার পর ঢাকায় ফিরল বিমান

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ০৮:৫৮, ১৯ জুলাই ২০২২
চার ঘণ্টা আটকে থাকার পর ঢাকায় ফিরল বিমান
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট- ফাইল ফটো

ভারতের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসহ ৪ ঘণ্টা আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। অবশেষে স্থানীয় সময় রাত ১টা ৩৪ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে ফ্লাইটটি।  

এর আগে, সোমবার রাত ৯টা থেকে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৯৬ ফ্লাইটটিতে এ ঘটনা ঘটে।

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে কারিগরি ত্রুটির কথা জানানো হয় এবং বিলম্বে ছাড়বে বলা হয়। 

Advertisement

ঘণ্টাখানেক পর ফ্লাইটটি আবারো ঢাকার উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নেয়। তবে রানওয়েতে গিয়ে ফ্লাইটটি আবারো কারিগরি ত্রুটির কথা বলে উড্ডয়ন বাতিল করে বোর্ডিংয়ের কাছে ফিরে আসে। 

সর্বশেষ স্থানীয় সময় রাত ১২টা ৩৬ মিনিটে ফ্লাইটটি কলকাতা ছাড়ে। ২৮ মিনিট আকাশে ওড়ার পর ঢাকায় স্থানীয় সময় রাত ১টা ৩৪ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।  

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার বলেন, ফ্লাইটটি কারিগরি ত্রুটির কারণে ছাড়তে পারেনি। ত্রুটি সারিয়ে ছাড়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!