ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

এখনো ৩২ দিনের ডিজেল মজুত রয়েছে: বিপিসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৭:৩২, ২৭ জুলাই ২০২২
এখনো ৩২ দিনের ডিজেল মজুত রয়েছে: বিপিসি চেয়ারম্যান
বিপিসি চেয়ারম্যান এ বি এম আজাদ- ফাইল ফটো

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ বলেছেন, দেশে জ্বালানির কোনো সংকট নেই। দেশে এখনো ডিজেলের যে মজুত রয়েছে, তা দিয়ে ৩২ দিনের চাহিদা মেটানো সম্ভব।

বুধবার বিপিসির ঢাকা লিয়াজো অফিসে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান তিনি।

বিপিসি চেয়ারম্যান বলেন, ৬ মাসের তেল আমদানির শিডিউল নিশ্চিত আছে। দেশে বর্তমানে পেট্রলের মজুত ১৫ দিনের, অকটেনের ৯ দিনের, ফার্নেস অয়েল ৩২ দিনের এবং জেট ফুয়েল ৪৪ দিনের মজুত আছে।

Advertisement

আমদানি, মজুত ও সরবরাহ একটি চক্রাকার প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, আজ যে অকটেনের মজুত ৯ দিনের, এক-দুই দিনের মধ্যে ৫০ হাজার মেট্রিক টন অকটেনবাহী একটি জাহাজ আসবে, যার পরে মজুতের পরিমাণ দাঁড়াবে ২৮ দিনের। এটি একটি চলমান প্রক্রিয়া।

এ বি এম আজাদ আরো বলেন, দেশেই শতভাগ পেট্রলের উৎপাদন হয়। এর সঙ্গে মজুতের কোনো সম্পর্ক নেই। কোনো পেট্রলপাম্প চাহিদার চেয়ে কম তেল দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!