ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আরো ৯৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৮, ১৭ আগস্ট ২০২২
আরো ৯৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
ফাইল ফটো

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৯৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৯৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৭ জন এবং ঢাকার বাহিরে সারাদেশে ২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

এদিকে বর্তমানে সারাদেশে সর্বমোট ৪১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৮৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট চার হাজার ৮১ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট তিন হাজার ৩৯৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬৮৬ জন।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!