ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৯২ রোগী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৯, ১৩ আগস্ট ২০২২
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৯২ রোগী
ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৮৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৩ জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৮৪ জন এবং অন্যান্য বিভাগে ৭১ জন রোগী ভর্তি রয়েছেন।

এ পর্যন্ত  সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৩ হাজার ৬৪৩ জন। ঢাকায় সর্বমোট ভর্তি ৩ হাজার ৭১ জন এবং ঢাকার বাইরে ৫৭২ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ৩ হাজার ২৭২ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৭৮১ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী ৪৯১ জন।

Advertisement

চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!