শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার একই সময়ের মধ্যে সারাদেশে ৩১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ৩০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন। এছাড়াও ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন একজন।
.png)
এ নিয়ে বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৮৬ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৪৫ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪১ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬১০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৪২৩ জন।
এ সময়ে ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪০২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ২৫৬ জন। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৭ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। সবশেষ গত ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন মারা যায়।