ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

২৪ ঘণ্টায় আরো ৭৭ ডেঙ্গুরোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫২, ৩ আগস্ট ২০২২
২৪ ঘণ্টায় আরো ৭৭ ডেঙ্গুরোগী হাসপাতালে
ফাইল ফটো

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৭৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কোনো রোগী মারা যাননি। এ নিয়ে দেশে বর্তমানে ৩৩৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

বুধবার স্বাস্থ্য অধিদফতর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন ৭৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৫৯ জন ঢাকায় এবং ঢাকার বাইরে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন।

Advertisement

সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি ৩৩৩ জন ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৫৮ জন আর ঢাকার বাইরে চিকিৎসাধীন ৭৫ জন।

গত ১ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ২ হাজার ৮৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৫৪৪ জন।

এ সময় ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৪২০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১৫৮ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৬৯ জন এবং সুস্থ হয়েছেন ৩৮৬ জন।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!